খেলার পুরো গাইড

দালাল পিডান · নতুন খেলোয়াড়দের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত

দালাল পিডান ঢাকার আসল রাস্তার ম্যাপে বানানো একটা কমেডি গেম। এখানে আপনি দুইভাবে খেলতে পারেন — দালাল হয়ে মানুষকে "কাজ করে দেওয়ার" অফার দিয়ে টাকা কামাতে পারেন, অথবা পাবলিক হয়ে অফিস বন্ধ হওয়ার আগে নিজের কাজটা নিজে করাতে পারেন। দুই রোলের নিয়ম আলাদা, তাই নিচে আলাদা করে লেখা হলো।

শুরু করবেন কীভাবে

  1. dalalpidan.com খুলুন। কোনো অ্যাপ নামাতে হবে না, অ্যাকাউন্টও লাগবে না।
  2. উপরে "দালাল" না "পাবলিক" — একটা রোল বাছুন।
  3. পাঁচটা জায়গার একটা বাছুন: পাসপোর্ট অফিস, বিআরটিএ, ঢাকা মেডিকেল, ভূমি অফিস বা ফার্মগেট।
  4. বড় হলুদ বাটন চাপুন। প্রথমবার খেললে স্ক্রিনের উপরে ছোট "শিখে নিন" বক্স ধাপে ধাপে বলে দেবে কী করতে হবে।

কন্ট্রোল

দালাল হয়ে খেলা

আপনার কাজ সামনের মানুষকে অফার দেওয়া: "সিরিয়াল আগায়া দিমু", "ফর্ম পূরণ কইরা দিমু"। কেউ রাজি হয়ে টাকা দেয়, কেউ পাত্তা দেয় না, আর কেউ রেগে গিয়ে চিৎকার করে লোক ডাকে।

পাবলিক হয়ে খেলা

আপনি একজন সাধারণ মানুষ, অফিস বন্ধ হয় বিকাল ৫টায়। তার আগে কাজটা শেষ করতে হবে। চারপাশে দালালরা অফার নিয়ে ঘুরবে — রাজি হলে কাজ দ্রুত হতে পারে, আবার টাকা নিয়ে পালিয়েও যেতে পারে।

স্কোর বাড়ানোর টিপস

সমস্যা হলে

গেমের ভেতরে "সমস্যা" বাটন চাপুন, কী হয়েছে বেছে নিন (নড়তে পারছি না, কী করবো বুঝছি না, বাটন কাজ করছে না, সাউন্ড নাই) আর এক লাইনে লিখে পাঠান। স্ক্রিনের ছবিসহ রিপোর্ট সরাসরি আমাদের কাছে আসে, আর পরের আপডেটে ঠিক করা হয়।

এই গেম কল্পকাহিনি। কোনো আসল মানুষ, অফিস বা কর্মকর্তাকে ছোট করা উদ্দেশ্য নয় — দালালের খপ্পর থেকে সাবধান থাকার কথাটা হাসির ছলে মনে করিয়ে দেওয়াই লক্ষ্য।


▶ এখনই খেলুন · খেলার গাইড · জায়গাগুলো · দালাল ছাড়া কাজ · গেম সম্পর্কে · Privacy · Terms

© দালাল পিডান · Made by Farmlogic Tech · Md Sadman Adib & Saykot