দালাল পিডান (Dalalpidan)
ঢাকার আসল রাস্তায় একটা কমেডি ব্রাউজার গেম · ফ্রি · কোনো ডাউনলোড লাগে না
পাসপোর্ট অফিস, বিআরটিএ, হাসপাতাল বা ভূমি অফিসে গেলে সেই চেনা ভাইদের দেখেছেন, যারা "দুই দিনে কাজ করে দিমু" বলে টাকা চায়? দালাল পিডান সেই অভিজ্ঞতা নিয়ে বানানো একটা হাসির গেম। আপনি চাইলে দালাল হয়ে টাকা কামাবেন, আর চাইলে পাবলিক হয়ে লাইনে দাঁড়িয়ে নিজের কাজ করাবেন — আর দালাল পেলে ধরে পিডান দিবেন।
দুইটা রোল
- দালাল: সামনের মানুষকে "দালালি" অফার দিন। কেউ টাকা দেয়, কেউ রেগে তাড়া করে, সাথে বন্ধুরাও আসে। দৌড়ে চোখের আড়াল হলে ওরা হাল ছাড়ে। তিনজন ধরে ফেললে বা লাল বার ভরে গেলে ধরা! পুলিশ দেখলে ভদ্রলোক সাজুন।
- পাবলিক: অফিস বন্ধ হয় ৫টায়, তার আগে কাজটা করাতে হবে। লাইনে দাঁড়ান, কাগজ ঠিক করুন, অথবা দালাল ধরে শাস্তি দিন। গল্প মোডে এক সেশনে ৫টা অফিস: জমি → মেডিকেল → পাসপোর্ট → লাইসেন্স → এজেন্সি।
জায়গাগুলো
- আগারগাঁও পাসপোর্ট অফিস — পাসপোর্ট রিনিউ
- মিরপুর বিআরটিএ — লার্নার কার্ডের ফি জমা
- ঢাকা মেডিকেল — বহির্বিভাগের টিকেট
- ভূমি অফিস (মতিঝিল) — নামজারির আবেদন
- ফার্মগেট ওভারব্রিজ — বাসের টিকেট
রাস্তা আর ভবনগুলো OpenStreetMap-এর আসল ম্যাপ থেকে বানানো, তাই নিজের চেনা জায়গা চিনতে পারবেন।
কীভাবে খেলবেন
- ফোন: বাম আঙুলে জয়স্টিক, বাকি জায়গায় টেনে ক্যামেরা ঘোরান। জয়স্টিক কিনারায় ঠেললে দৌড়।
- কম্পিউটার: WASD দিয়ে হাঁটা, মাউস টেনে দেখা, Shift দৌড়, E দিয়ে দালালি বা কাজ।
- রিকশা, বাস, গাড়ি থেকে সাবধান — ধাক্কা খেলে পড়ে যাবেন।
- খেলা শেষে আপনার "ধরা খাওয়ার" খবর ভাইরাল হয় — টিভিতে, ফেসবুকে, পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইউটিউবে। স্ক্রিনশট শেয়ার করে বন্ধুদের চ্যালেঞ্জ দিন।
প্রশ্ন ও উত্তর
টাকা লাগে? না, পুরো গেম ফ্রি। মাঝে মাঝে বিজ্ঞাপন দেখানো হতে পারে।
অ্যাপ নামাতে হবে? না। ফোন বা কম্পিউটারের ব্রাউজারে dalalpidan.com খুললেই খেলা যায়। কোনো APK নামাবেন না — অফিশিয়াল সাইট শুধু dalalpidan.com।
কোন ফোনে চলে? বেশিরভাগ Android ও iPhone-এ চলে। পুরোনো ফোনে গেম নিজে থেকেই গ্রাফিক্স কমিয়ে দেয়।
প্রোগ্রেস হারাবে? আপনার একটা আইডি কোড থাকে ("আমার আইডি")। সেটা দিয়ে অন্য ফোনেও প্রোগ্রেস ফিরিয়ে আনতে পারবেন।
সমস্যা পেলে? গেমের "সমস্যা" বাটন চাপুন — স্ক্রিনের ছবিসহ রিপোর্ট আমাদের কাছে চলে আসে।
গেমে বিজ্ঞাপন দিতে চাই। গেমের ভেতরে "বিজ্ঞাপন দিন" চাপুন — রাস্তার বিলবোর্ড, দোকান, বাসের গায়ে বা খবরের টিকারে আপনার ব্র্যান্ড।
About the game (English)
Dalalpidan is a free 3D comedy browser game set on real Dhaka streets, built from OpenStreetMap data. Play as a dalal (a middleman who promises to "get your work done in two days" outside government offices) and escape angry crowds and police, or play as the public, wait in line, fix your papers and catch the dalal. It runs in any modern phone or desktop browser, with no download or sign-up.
Made in Bangladesh by Farmlogic Tech. Designed and developed by Md Sadman Adib and Saykot. All characters and events are fictional and for comedy only. Map data © OpenStreetMap contributors (ODbL).
▶ এখনই খেলুন · খেলার গাইড · জায়গাগুলো · দালাল ছাড়া কাজ · গেম সম্পর্কে · Privacy · Terms